পালংও উপকারী, আবার পাতিলেবু। জানেন কি এই দুইয়ের যুগলবন্দিতে কী হবে? কেন দইয়ের সঙ্গে কলা খাবেন? বা ডিমের সঙ্গে চিজ?
কলার সঙ্গে দই খান: এটা আপনার ঠিকঠাক ব্রেকফাস্ট হতে পারে। কলার মধ্যে রয়েছে পটাসিয়াম। দইয়ে আছে হাইপ্রোটিন। তাই কলা ও দই একসঙ্গে খেলে পেশি সুগঠিত হয়। অ্যামাইনো অ্যাসিডের ঘাটতি পূরণ করে।
পালং শাকের সঙ্গে লেবু: পালং শাকের মধ্যে রয়েছে পর্যাপ্ত আয়রন। ফলে যাঁরা রক্তাল্পতায় ভুগছেন, তাঁদের খাদ্যতালিকায় পালং শাক থাকাটা বাঞ্ছনীয়। এর সঙ্গে যদি পাতিলেবু মিশিয়ে নিতে পারেন, তো কথাই নেই। তাতে পালং শাকের আয়রন আরও সহজে শরীর শোষণ করতে পারে।
স্ট্রবেরির সঙ্গে পালংশাক: স্ট্রবেরিতে রয়েছে ভিটামিন সি। পালংশাকে আয়রন। আয়রনের অভাবে ক্লান্তি, পেশিদুর্বলতা দেখা দেয়। গোছা গোছা চুল পড়ে। তাই বিশেষত মেয়েদের ভিটামিন সি-র সঙ্গে আয়রন সমৃদ্ধ খাবার বেশি করে খাওয়া উচিত। স্ট্রবেরির সঙ্গে পালংশাক যথাযথ কম্বিনেশন।
বেরি খেলে মিক্সড বেরি খান: মানে ব্ল্যাকবেরি, স্ট্রবেরি সব একসঙ্গে খান। কারণ অনেক বেশি পুষ্টিদায়ক।

No comments:
Post a Comment